Al Ameen knowledge circle mission is running 5 schoolsদীর্ঘ দিন ব্যপি আল-আমিন নলেজ সার্কেল খুব সাফল্যের সাথে শিশুদের দেখভাল করে আসছে । এলাকার শিশুদের নিয়েই আমাদের আল আমীন নলেজ সার্কেলের পথ চলা । বস্তুতপক্ষে আমাদের অভিজ্ঞতার ঝুলি বেশ ভারি হয়েছে । অভিজ্ঞতায় পরিপূর্ণ এই স্কুল দীর্ঘ দিন ধরে গুণ মানের দিক থেকে সেরা পঠন পাঠন দিয়ে চলেছে । বর্তমানে প্রায় ৫০০ পরিবার আমাদের সাথে জুড়ে আছে । ৫০০ শিশুর আগামী তৈরি হচ্ছে আল আমীনের ছত্র ছায়ায় । যারা আগামী দিনের মহীরুহ । ভারতবর্ষের স্বপ্নের ভবিষ্যৎ রচনার ভার যাদের উপর ন্যাস্ত । আল- আমীন নলেজ সার্কেল পরিপূর্ণ ভাবে তার দায়িত্ব পালন করে চলেছে । নিয়মানুবর্তিতা ,অনুশাসন এবং দায়িত্ববোধ হল আল- আমীন নলেজ সার্কেলের একান্ত মূলধন । ইসলামিক অনুশাসন ও ভাবধারায় লালিত এই বিদ্যালয় পরিবারের মত । আমাদের সাথে সংযুক্ত বর্তমান ও আতীত ছাত্র ছাত্রী যারা উচ্চ শিক্ষার জন্য আল- আমীন মিশন , রহমত –এ আলম মিশন, সোদপুর হাই স্কুল্‌ সহ বিভিন্ন হাই স্কুলে বাঁ মিশনে পাঠরত তাদের যুগল বন্দিতে এলাকায় প্রশংসিত প্রতিষ্ঠান মূলক পরিবার হল আল আমীন নলেজ সার্কেল । “সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে ।‘’ এর বাইরে এলাকা ব্যাপী সকল পড়া শোনা প্রেমী সমাজসেবী , শিক্ষক ,ও ক্লাব সংগঠন গুলোর সহযোগিতা আমরা পেয়ে থাকি । এলাকার শিক্ষা দপ্তর ,এবং সপ্তগ্রাম হাই মাদ্রাসার কাছে আমরা ভীষণ ভাবে কৃতজ্ঞ । শিক্ষার মতোই চিকিৎসা ও আমাদের প্রধান লক্ষ্য তার কাজ ও চলছে ধীরে ধীরে । আর্থিক ভাবে পিছিয়ে বা নিরুপায় কিছু ছেলে মেয়ের দায়িত্বও স্কুল পালন করে চলেছে । আমরা আমাদের পাঠ্য সূচি ও পাঠ্য বিষয় নিয়ে আমরা গর্বিত । এখানে শিশু শ্রেণিতে বাংলা ও ইংরেজি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় ।এর সাথেই হাতের লেখা সুন্দর - নির্ভুল করার উপর নজর রাখা হয় । এর পর আর ও দুটি স্তরের [ লোয়ার , আপার ] পড়ানোর পর শুরু হয় প্রাথমিক স্তরের পড়া -শোনা । আমাদের শিশুরা প্রাথমিক স্তরে পৌঁছানোর আগেই নিজেরা রিডিং পড়তে শিখে যায় । ফলে অন্যদের থেকে বহুগুণে আগিয়ে থাকে । প্রাথমিক স্তরে সংযুক্ত হয় আরবি ভাষা এবং ইসলামিক জীবন ধারার প্রয়োজনীয় শিক্ষা- শৈলী । আমরা মৌলবি ,মাওলানা তৈরি হয়তো করতে পারব না কিন্তু প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় দোয়া,সুরা , নামাজের বিষয় গুলি সুন্দর ভাবে শিখাতে পেরে আমরা খুশি । ইসলামের শিক্ষা তাদের মানবিক করে তুলবে । এই স্তরে খুবই সহজ ভাবে বাংলা ও ইংরেজির জন্য আলাদা দুটি পেপার – পাঠ্য ও ব্যাকরণ পড়ানো হয় । আমাদের মনে হয়েছে শিশুরা তাদের ভাষা কে ভালভাবে আয়ত্ত করতে নেয় , তার জন্য পড়া-শোনা ৫০% সহজ হয়ে যায় । বিষয় সম্পর্কে বুঝতে এবং ধারণা গুলিকে পরিপূর্ণ ভাবে আত্তীকরণ করাতে পারে খুব সহজেই এবং ম্যাচুরিটি বৃদ্ধি পায়, স্মৃতি শক্তি ও ধারণ ক্ষমতা বাড়ে ।আমরা গণিত বিষয়েও এমন দুটি পৃথক পেপার করার বিষয়ে গবেষণা করে চলেছি । আমাদেরস্কুলের মূল্যায়ন পদ্ধতি অন্যদের থেকে একটু ভিন্ন প্রকারের । শিশুর সাথে সাথে শিশুর অভিভাবকের মূল্যায়ন করাও জরুরি বলে আমাদের মনে হয় । কারণ অভিভাবক ছাড়া শিশুদের শিক্ষা সম্পূর্ণ হতেই পারে না । বিগত দিনগুলির অভিজ্ঞতার নিরিখে আমাদের কাছে এটা অতি পরিষ্কার যে সমস্ত শিশুরা প্রায় সমান মেধা নিয়ে জন্মায় কিন্তু পরিবেশ , অভিভাবক ও স্কুলের নিয়ম কানুন ও স্কুলের সিলেবাস ,পঠন - পাঠন শৈলী শিশুর মেধা তৈরির জন্য দায়ী । সুতারাং অভিভাবকের ও মূল্যায়ন করা দরকার এবং আল আমীন নলেজ সার্কেল দীর্ঘদিন ধরে তা করে চলেছে । ২০১৯ সালের পূর্বে আমাদের মূল্যায়ন ছিল মাসিক পদ্ধতিতে । । ক্লাসে শিশুর রেসপন্স করা ,তার চারিত্রিক বিষয় গুলিকে মার্কসের আওতায় আনা হবে । কেবল একটি পরীক্ষাতে প্রথম দ্বিতীয় হয়ে উত্তীর্ণ হওয়া নয় , সারা বছরের মেহনতকে আমরা মান্যতা দেব । ৩৬০ ডিগ্রী মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে । এবং সেই অনুযায়ী প্রগতি পত্র তৈরি হবে । কেবল মাত্র মার্কস ভিত্তিক চিন্তা ধারা পরিবর্তন হওয়া জরুরি । আমরা চাই শিশুরা শিখুক, সামর্থ্য অর্জন করুক । আমাদের আশুলক্ষ্য পরীক্ষার নাম্বার নয় , লক্ষ্য শিশুর জ্ঞানকে বাড়ানো ,তাদেরকে উচ্চতর পর্যায়ের জন্য তৈরি করা । যোগ্য রূপে গড়ে তোলা । দ্বীন ও দুনিয়াকে সাথে নিয়ে জীবনে আগিয়ে চলা । আমরা অতি ক্ষুদ্র হয়েও এই মহা কর্মের ভার নিয়েছি । দেশ ও সমাজ কে সাথে নিয়ে নবী পাকের নামের অসিলায় আপনাদের দোয়ায় আমরা যেন আমাদের কাজের মাধ্যমে আল্লাহকে খুশি করাতে পারি ; আমাদের ছেলে মেয়েরা যেন আগামীতে দেশ দশের ও জাতির মান উন্নয়ন করতে তার দোয়া করবেন । under the supervision and guidance welfare  Iqra national Welfare Trust. this trust was registered in the year 2012.the main Moto of the trust is spreading peace and communal harmony among the Indians. the very trust is highly interested in actual Indian classical culture.

Md Sekendar Mondal  is the founder member and settler  of the trust.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *